শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০৭:০৮ পিএম, ২০২১-০১-১১
চট্টগ্রাম মেট্টোপলিটন (সিএমপি) পুলিশের পাঁচলাইশ মডেল থানার অধীন বিট পুলিশিং-৩৬ এর উদ্যোগে ও মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্সের সার্বিক সহযোগিতায় নগরীর সুগন্ধা আবাসিকএলাকার দুই নম্বর রোডে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ উপলক্ষে এক সভাঅনুষ্ঠিতহয়। পাঁচলাইশ মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন সিএমপি’র উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাদিরা নূর, পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিট পুলিশিং কমিটি-৩৬ এর সভাপতি জসিমুল আনোয়ার খান। বক্তব্য রাখেন মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্সের স্বত্ত্বাধিকারী লায়ন আলহাজ্ব শাহাদাৎ হোসেন তানিম। আলোচনা সভা শেষে মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্সের সহযোগিতায় এলাকার গরীব-অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০ পিস কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা, রাশেদুল আনোয়ার খান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান, সাদমান আসিফ খান, সাদমান সাকিব, শফিউল আলম, কায়সার খান, ফরহাদ জাবেদ, আনোয়ার ও বিলাল প্রমূখ। ####
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited