শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৬ পিএম, ২০২১-০১-০৯
বাঁশখালী ও লোহাগাড়া এলাকা অভিযান চালিয়ে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মোট ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও চট্টগ্রাম জেলা পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি র্যাব ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আটক ছয়জন হলো- কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া এলাকার জামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৬), চকরিয়া বিএম চর এলাকার মো. আবু তৈয়বের ছেলে মো. নুরুল মান্নান (৫৬), সিকদারপাড়ার মো. মোজাফফর আহমদের ছেলে আব্দুল আজিজ (৪২), একই এলাকার মো. রুহুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান পারভেজ (৩০), টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকার সোনা মিয়ার ছেলে মো. এনাম উল্লাহ (৪১) ও সাতক্ষীরা জেলার কোমরপুর এলাকার অজেত খাঁর ছেলে মো. হাসানুর খাঁ (৩০)।
এদের মধ্যে শফিকুল ইসলাম, মো. নুরুল মান্নান, আব্দুল আজিজ ও মো. মিজানুর রহমান পারভেজকে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব-৭ সদস্যরা। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এনাম উল্লাহ ও মো. হাসানুর খাঁকে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আটক করে লোহাগাড়া থানা পুলিশ। তাদের কাছ থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালী থানাধীন রামদাস মুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম, মো. নুরুল মান্নান, আব্দুল আজিজ ও মো. মিজানুর রহমান পারভেজকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২২ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল করে চকরিয়া থেকে বাঁশখালী হয়ে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসছিল তারা।
র্যাবের হাতে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে আসছিল। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited