চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ৩ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৭ পিএম, ২০২১-০১-০৪

চট্টগ্রামের ৩ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

চট্টগ্রামের তিন পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের তিন পৌরসভা পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়া সহ ৫৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।  
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 
এরমধ্যে পটিয়া পৌরসভায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি দুটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ব্যালটে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে রিটার্নিং অফিসার। এদের মধ্যে সাতকানিয়া পৌরসভার জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, পটিয়া পৌরসভার জন্য অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান এবং চন্দনাইশ পৌরসভা নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, চতুর্থ ধাপে চট্টগ্রামের ৩টি পৌরসভার মধ্যে পটিয়ায় ইভিএম, সাতকানিয়া ও চন্দনাইশে ব্যালটে ভোটগ্রহণ হবে। অফিসিয়ালি আমরা কাগজপত্র হাতে পেয়েছি। কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করবো।  
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথম দফা পৌরসভা নির্বাচনে সীতাকুণ্ড পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি সন্দ্বীপ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর