শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:১২ পিএম, ২০২১-০১-০২
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। শনিবার (২ জানুয়ারি) সৌরভ গাঙ্গুলি সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়।
উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়। সেখানকার ডাক্তাররা আশঙ্কা করছেন মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলির অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি আছেন তিনি।
নিয়মমাফিক সকালে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলী। শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাথা ঘুরে পড়ে যান বর্তমানে ভারতীয় বোর্ডের সভাপতি ‘প্রিন্স অব ক্যালকাটা’। কলকাতার আনন্দবাজার পত্রিকা গাঙ্গুলির পারিবারিক সূত্রে জানিয়েছে, পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি।
সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, ‘সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ও এখন স্থিতিশীল।’
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited