চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৩:৪৩ পিএম, ২০২০-১২-০৮

নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

করোনাকালীন সময়ে হাজারেরও অধিক জনবল নিয়োগ প্রক্রিয়া দূর্নীতির অভিযোগ তদন্তে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন দুদক কর্তৃপক্ষ। দূদক রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক আবুল বাশারের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে রাঙামাটিস্থ উন্নয়ন বোর্ড কার্যালয়ে এই অভিযান পরিচালিত হয়। এসময় দুদকের সহকারি পরিচালক জিএম আহসানুল কবির ও উপ-সহকারি পরিচালক নবিউল ইসলাম অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে চলতি করোনাকালীন সময়ে পাড়াকর্মী ও মাঠ সংগঠক পদে হাজারেরও অধিক জনবল নিয়োগ দিয়েছে উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এসব জনবল নিয়োগে ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় জনপ্রতিনিধি ও নিয়োগ বঞ্চিতরা। বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দুদক কেন্দ্রীয় কার্যালয়ের সংশ্লিষ্ট্য বিভাগ উক্ত সংবাদের বিষয়টি আমলে নেয়।
তারই ধারাবাহিকতায় হেড অফিস থেকে রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়কে উক্ত ঘুষ ও দুর্নীতির বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনার আলোকে মঙ্গলবার বেলা ১১টার সময় প্রথমে উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়–য়ার কার্যালয়ে এবং পরবর্তীতে ভাইস চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মোঃ নুরুল আলম নিজামীর কার্যালয়ে গিয়ে পাড়াকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলির ফাইলগুলো তলব করেছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন দুদকের এক কর্মকর্তা।
তিনি জানান, সংশ্লিষ্ট্য পাড়া কেন্দ্রের নিয়োগ সংক্রান্ত দায়িত্বে থাকা প্রকাশ কান্তি চৌধুরী(সদস্য বাস্তবায়ন) অন্য একটি দায়িত্ব নিয়ে খাগড়াছড়িতে অবস্থান করায় তার সাথে আমাদের সামনেই কথা বলেন ভাইস চেয়ারম্যান মহোদয়। তিনি রাঙামাটি এসে সংশ্লিষ্ট্য সকল তথ্যাবলির ফাইলগুলো দুদককে প্রদান করবেন বলে জানান।
দুদক সূত্র জানিয়েছে, উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত কাগজপত্রসহ স্থানীয়ভাবে সংগৃহিত তথ্যাবলি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হবে। তারই আলোকে উক্ত বিষয়ে সরেজমিনে তদন্তের নির্দেশনা আসলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাড়া কেন্দ্রগুলোতে সরেজমিনে পরিদর্শন করে নানান অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করবে দুদকের টিম। পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রকল্পের নানিয়ারচর উপজেলার সম্প্রসারিত পাড়াকেন্দ্রে কর্মী এবং মাঠ সংগঠক নিয়োগসহ পাড়াকেন্দ্র নির্মাণে দুর্নীতি-অনিয়মের কারণে প্রকল্পের কোনো কাজে সহযোগিতা ও অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা ও সুমনা বড়ুয়া।
নারী ও শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা সহ বিবিধ সামাজিক সেবা নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বাংলাদেশ সরকার ও ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক চার হাজারেরও অধিক পাড়া কেন্দ্র পরিচালিত হচ্ছে পাহাড়ে। এসব কেন্দ্রে ভর্তি হওয়া শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষাদানে নিয়োগ দেয়া হয় একজন করে পাড়াকর্মী। আর আশপাশে কয়েক কেন্দ্র তত্ত্বাবধানে এলাকাভিত্তিক একজনকে নিয়োগ দেয়া হয় মাঠ সংগঠক পদে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর