শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০১:৫০ পিএম, ২০২০-১১-২৫
মিরসরাইয়ে কাভার্ডভ্যান ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৫ নভম্বের) সকাল ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোঃ নুরুল আলম (৫০)। তিনি উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের পুত্র।
জানা গেছে, বুধবার সকালে নুরুল আলম তাঁর বেয়াই (মেয়ের শশুর) নেয়ামত উল্লাহ’র সাথে মোটরসাইকেল যোগে ওচমানপুর থেকে সীতাকুন্ড যাচ্ছিলো। মিরসরাই সদর অতিক্রম করার সময় একটি গাড়ি চাপ দিলে মোটরসাইকেলে থাকা নুরুল আলম ছিটকে সড়কে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএস আই খোন্দকার বাবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নুরুল আলমকে চাপা দেয়া কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited