চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে অমনোযোগী জনসাধারণ

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৮:২৫ পিএম, ২০২০-১১-১৫

মীরসরাইয়ে কোভিড-১৯ প্রতিরোধে সরকারি নির্দেশনা মানতে অমনোযোগী জনসাধারণ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের সরকার সর্বত্র জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মাস্ক ছাড়া সরকারী বেসরকারী সকল সেবা না দেওয়ার উপর গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। মীরসরাইয়ে করোনা ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকি হচ্ছে গণপরিবহনে। কারণ বারইয়ারহাট টু ফেণী, সীতাকুণ্ড চট্টগ্রাম রুটে অএ উপজেলার মানুষের বেশী যাতায়াত। এই পরিবহন গুলোতে মাস্ক না পরা, অতিরিক্ত যাএী বহন করায় বেশী ঝুঁকিতে রয়েছে জনসাধারণ। এছাড়াও সম্প্রতি মীরসরাই উপজেলার বেশকিছু রুটের সিএনজি চালিত অটোরিক্সায় চালক ও যাএীদের মাস্ক না পরার প্রবণতা দেখা যায়। মাস্ক না পরার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি অটোরিকশা চালক জানান, গ্রামে করোনা ভাইরাস নেই, আল্লাহর রহমত গ্রামে এখনো ভাইরাস এসে পৌঁছে নাই,  মাস্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার মাস্ক গাড়ীতে আছে তবে পুলিশ দেখলে তখন লাগাই। এছাড়া তিনি আরো জানান, গত ১৩ নভেম্বর (শুক্রবার) আবুরহাট বাজারে কবুতর কেনা বেচার সময় অনেক লোকের ভীড়ে কারো মুখে মাস্ক না দেখার কথা। অত্র উপজেলার বেশকিছু কাঁচাবাজারে, হোটেল রেস্তোরাঁ, ফার্ণিচার কারখানা, মুদি দোকানসহ জনবহুল স্থানের সব জায়গায় বিক্রেতা ও ক্রেতা কারও মাস্ক পরা চোখে পড়ে না। তবে সীমিত সংখ্যক সচেতন মানুষ মাস্ক ব্যবহারের উপর মনোযোগী। প্রথম দিকে উপজেলার বাজার কমিটিগুলো সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে সক্রিয় ভূমিকা পালন করলেও বর্তমানে তা আর দেখা যায় না। যদিও সবার কাছে মাস্ক থাকে কিন্তু সেটা মুখে নয় পকেটে। সম্প্রতি মীরসরাই উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধ কমিটি গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের নিয়ে সিদ্ধান্ত নেয় ১৪ নভেম্বর শনিবার থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত করে জরিমানা আদায় করার ঘোষণা। এই বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান দৈনিক আমাদের চট্টগ্রামকে জানান ১৫ নভেম্বর রবিবার জনসচেতনতা সৃষ্টির জন্য সীমিত আকারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। ১৬ নভেম্বর সোমবার হতে অত্র উপজেলায় মাস্ক ব্যবহারের উপর আরো গুরুত্ব দিয়ে জনসচেতনতা তৈরীতে মাঠে থাকবে মীরসরাই উপজেলা প্রশাসন। অত্র উপজেলার সম্মানিত জনসাধারণকে চলমান সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার বিনীত আহবান জানান মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান।     

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর