শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৪:৪৮ পিএম, ২০২০-১১-১৫
করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন বিভাগের বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।
তিনি বলেন, করোনার কারণে আটকে থাকা পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে চবি উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বিভাগের সভাপতিরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরীক্ষার রুটিন দেবেন।
এসএম মনিরুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা সশরীরে নেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। এইচএসসির রেজাল্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ভর্তি কমিটি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited