শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৭ পিএম, ২০২০-১১-১৪
ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মো. শাহেদকে আসামি করা হয়েছে। দুজনই দাবি করেছেন, ঘটনার দিন চট্টগ্রামে ছিলেন তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় ৯ থানায় ১৩ মামলায় পাঁচ শতাধিক আসামি করা হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, ঘটনার আগে থেকে আমি অসুস্থতাজনিত কারণে বাসায় আছি। শুক্রবার (১৩ নভেম্বর) মামলার কাগজপত্র দেখে জানতে পারি, নির্বাচনের দিন গাড়ি পোড়ানোর মামলায় আমি আসামি। অথচ ওইদিন আমি চট্টগ্রামের বাসা থেকে বাইরেও যাইনি।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ বলেন, আমিও ঘটনার দিন চট্টগ্রামে ছিলাম। ঘটনার আগে ও পরে আমি চট্টগ্রামের বাইরে যাইনি। তারপরও ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় আমাকে আসামি করা হয়েছে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, নগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনার দিন চট্টগ্রামে থেকেও গাড়ি পোড়ানোর মামলায় আসামি হয়েছেন। এ থেকে প্রতীয়মান হয়, পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। আমরা সাজানো এসব মামলা প্রত্যাহার চাই।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited