শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫০ পিএম, ২০২০-১১-১১
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ৮দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল ছাড়লেন সাবেক চসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় তিনি হাসপাতাল ত্যাগ করেন। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম মো. রেজাউল করিম বলেন, তিনি সুস্থ আছেন। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্বিতীয়বার করোনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পেলে বুঝা যাবে তিনি করোনামুক্ত হয়েছেন কিনা। এর আগে গত ৩ নভেম্বর আ জ ম নাছির উদ্দীন জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা করা হলে করোনা পজেটিভ শনাক্ত হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited