শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৯ পিএম, ২০২০-১১-০৫
স্বাস্থ্যসেবা প্রদান ও প্রচারণায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কাজ
করতে চায় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশানস। এর আওতায় একটি প্যাকেজের ফ্রি
মোবাইল কল ও চ্যাটের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শসহ চিকিৎসাসেবা পাবেন
জনসাধারণ। পরামর্শের পাশাপাশি চিকিৎসা প্রত্যাশী ব্যক্তি ও পরিবারের জন্য
প্যাকেজের আওতায় মাসিক আড়াই লক্ষ ও করোনা আইসোলেশানে সর্বোচ্চ ১০
হাজার টাকা ক্যাশ বেনিফিট পাওয়া যাবে।
এ উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দপ্তরে আজ দুপুরে
আয়োজিত অনুষ্ঠানে কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ
মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল
আম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দায়িত্ব) হুমায়ন কবির, ডিজিটাল
হেলথ কেয়ার সলিউশান চট্টগ্রামের বিজনেস লিডার্স সুলতানা শহীদ,
টেরিটোরি ম্যানেজার রাজীব দাস, কর্পোরেট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত
ছিলেন।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ডিজিটাল
হেলথ কেয়ার সলিউশান স্বাস্থ্যসেবায় কর্পোরেশনের সাথে কাজ করতে আগ্রহী
হওয়ায় তাদের ধন্যবাদ জানান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited