শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৩:৪৭ পিএম, ২০২০-১০-২৮
না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফীকুল ইসলাম। মৃত্যুকালে ড. খান তৌহিদ ওসমানের বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফীকুল ইসলাম বলেন, গতরাতে ‘তৌহিদ স্যার’ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহেও তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মরদেহ গাজীপুরের কাপাসিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাজ সম্পন্ন হবে। অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যোগদান করেন। তিনি জীববিজ্ঞান অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গবেষক হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর লেখা বেশ কয়েকটি বই শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বেশ সমাদৃত। ইউজিসি পদকেও ভূষিত হয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited