শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১৭ পিএম, ২০২০-০৮-১৭
নগরের চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকায় সড়কের গর্তে পড়ে কাভার্ডভ্যান উল্টে পড়েছে সিএনজি অটোরিকশার উপর। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
আহত হয় সিএনজি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী।
সোমবার (১৭ আগস্ট) সকালে বাস টার্মিনালের পূর্বপাশে খতিব বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন, হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪০) ও সিএনজি অটোরিকশা চালক মিজান (৫০)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বাস টার্মিনালের পূর্বপাশে খতিব বাড়ির সামনে সড়কের গর্তের কারণে কাভার্ডভ্যান উল্টে পড়ে সিএনজি অটোরিকশার উপর। কালুরঘাট ফায়ার স্টেশনের অফিসার অতীশ চাকমার নেতৃত্বে দুইটি গাড়ি উদ্ধার কাজ চালায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, সড়কের গর্তের কারণে কাভার্ডভ্যান উল্টে পড়ে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। দুইজন আহত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited