চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২২ বছরে ৩০ বার জেলে যান ইকবাল

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৬ পিএম, ২০২০-১০-২১

২২ বছরে ৩০ বার জেলে যান ইকবাল

মো. ইকবাল হোসেন প্রকাশ ডাইল ইকবাল। পুলিশের তালিকায় তিনি একজন মাদকের গডফাদার। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। গত ২২ বছরে ৩০ বার গ্রেফতার হয়ে জেলে গেছেন ইকবাল।  মাদকসহ নানা ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে গেলেও জামিনে বের হয়ে ফের একই অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। মাদকের এ গডফাদার পুলিশি গ্রেফতার এড়াতে তার বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ভবনের তৃতীয় জানালা কেটে তৈরি করেছেন পালানোর বিশেষ পথ। কিন্তু এতো কিছুর পরেও পুলিশের কাছে ধরা পড়েছেন ইয়াবাসহ। কোতোয়ালী থানা পুলিশ মো. ইকবাল প্রকাশ ডাইল ইকবালকে এসি দত্ত লেইন থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা। বুধবার (২১ অক্টোবর) ইকবালকে গ্রেফতারের বিষয়টি কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গ্রেফতার ডাইল ইকবাল কোতোয়ালী থানাধীন এসি দত্ত লেইনের শফি সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এসি দত্ত লেইন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. ইকবাল প্রকাশ ডাইল ইকবালকে গ্রেফতার করা হয়েছে। ইকবাল কোতোয়ালী এলাকার মাদকের গডফাদার। তাকে আমরা খুঁজছিলাম।  ওসি মহসীন বলেন, ডাইল ইকবাল গত ২২ বছরে ৩০ বার গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে। ইকবাল গ্রেফতার এড়াতে তার বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ভবনের তৃতীয় জানালা কেটে তৈরি করেছেন পালানোর বিশেষ পথ।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর