শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৬:১১ পিএম, ২০২০-১০-২০
কক্সবাজারের চকরিয়ায় ছোট বোনের সাথে অভিমান করে শহীদুল ইসলাম (২০) কিটনাশক পানে আত্মহত্যা করেছেন এক ছাত্র। সোমাবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। এর আগে রাত ৮টার দিকে সে বাড়ির সদস্যদের সামনে কিটনাশক পান করেন। শহীদুল ইসলাম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। সে চকরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহতের পিতা আজিজুর রহমান বলেন, বিকালে ব্যবসা প্রতিষ্টান চায়ের দোকানে আমার সাথে সময় দিয়ে বাড়িতে চলে যায় শহীদ। বাড়িতে গিয়ে তার ছোট দুই বোনের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে বাড়িতে থাকা কিটনাশক পান করে সে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আশরাফ হোসেন বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited