শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১৫ পিএম, ২০২০-১০-১৭
দেশের অর্থনীতি তথা চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদীকে বাঁচাতে অভিনব প্রতিবাদ হিসেবে নদীর বুকে দেশের হয়ে গেল নৌকা বাইচ। মুজিববর্ষ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আয়োজনে দু'দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের নৌকা বাইচ দেখতে দু'পাড়ে ভিড় করেন হাজার হাজার মানুষ। আনন্দের মাঝে সবার বুকে ছিল নদী বাঁচানোর আকুতি।
বাদ্য যন্ত্রের তালে তালে আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে কর্ণফুলীর বুকে ছুটে চলে নৌকা। সাথে মাঝি-মাল্লা আর দর্শকদের হৈ-হুল্লোড়। এমন মহা কর্মযজ্ঞের লক্ষ্য দখল ও দুষণ থেকে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী ও তার তীরে গড়ে ওঠা বন্দরকে রক্ষা করা।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা দেখতে নদীর দু'পাড়ে উৎসবে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। পাশাপাশি দু'পাড়ে বসে বর্ণাঢ্য চাটগাঁইয়া সংস্কৃতির লোকজ মেলা।
নদী গবেষক মো. ইদ্রিস আলী বলেন, এই নদীটা অস্তিত্ব বিলীনের পথে। এই নদী সুরক্ষিত না হলে দেশ বাঁচবে না।
প্রতিযোগিতায় প্রথম হয় শিকলবাহা ব্লক পাড় দল। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তিনি বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, এটা অনেক বড় শংকার বিষয়। জনগণকে এই নদী সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে।
নান্দনিক এ নৌকা প্রতিযোগিতায় ১০ টি দল অংশ নেয়। ছিলো নানা সাংস্কৃতিক আয়োজনও।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited