চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার শহরের প্রধান সড়কের বেহাল অবস্থা, শীগ্রই সম্প্রসারণের আশ্বাস কউক’র 

কক্সবাজার প্রতিনিধি:    |    ০১:৩৬ পিএম, ২০২০-০৮-১৬

কক্সবাজার শহরের প্রধান সড়কের বেহাল অবস্থা, শীগ্রই সম্প্রসারণের আশ্বাস কউক’র 

কক্সবাজার শহরের প্রধান সড়কের সম্প্রসারণ কাজ শীগ্রই শুরু হতে যাচ্ছে, জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ।তিনি বলেন, সড়কটি ব্যস্ততম হওয়ায় দ্রুত করার স্বার্থে দুইজন ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের ছাড় পেলেই পুরোদমে কাজ আরম্ভ করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পূর্বে কক্সবাজার ফায়ার সার্ভিস জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়কালে কউক চেয়ারম্যান এসব কথা বলেন।তিনি আরও বলেন, সবার পরামর্শ ও সমন্বয়ে উন্নয়ন কাজগুলো চালিয়ে যাচ্ছি। দলমত নির্বিশেষে সবার জন্য আমার দরজা উন্মুক্ত। কক্সবাজারের উন্নয়নের স্বার্থে সবার মতামত সাদরে গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা আছে বলেই তৃতীয় মেয়াদে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি কাজের লোক। কাজ করেই দেখাব।
কর্ণেল ফোরকান আহমদ বলেন, দীর্ঘ ৩৬ বছর সেনা বাহিনীতে চাকুরি ও ৫০টির বেশি দেশ সফরের অভিজ্ঞতা আমার আছে।  সব অভিজ্ঞতার সমন্বয়ে এগুচ্ছি। ব্যক্তি জীবনে আমার যা সহায় সম্পদ আছে তা যথেষ্ট।  অবৈধভাবে অর্থ উপার্জনের কোনো চিন্তা নেই। হালালভাবে জীবন শেষ করতে পারাটাই স্বার্থকতা।
 স্বার্থহানি হলে কিছু মানুষ বিরোধিতা করবে। পেছনে লাগবে। তা স্বাভাবিকভাবে মানিয়ে নিয়েই নিজের গতিপথে অবিচল বলেও মন্তব্য করেন কউক চেয়ারম্যান।  নামাজ শেষে মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তৃতীয় মেয়াদে নবনিযুক্ত কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ। এ সময় তিনি মসজিদের উন্নয়ন, সম্প্রসারণ কাজে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। টানা তৃতীয় মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ায় লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদকে মসজিদ কমিটির পক্ষ থেকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
এসময় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ আমীন, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হক, কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস কামাল বাবুল, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকনসহ মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন সাংবাদিক ইমাম খাইর।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর