শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৪ পিএম, ২০২০-০৯-২৩
মেয়াদোত্তীর্ণ ওষুধের মোড়কে ঘষামাজা, কাটা ওষুধ সংরক্ষণ করায় নগরের ৩টি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর মধ্যে চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকার মধুমতি মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মুদ্রিত মেয়াদের ওপর ঘষামাজা করায় ১০ হাজার টাকা, হোসাইন ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ ও নিবন্ধনহীন বিদেশি অননুমোদিত ওষুধ রাখায় ১০ হাজার টাকা এবং বায়েজিদ থানার শেরশাহ বাজারের জ্যোতি ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ রাখায় ৩ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
ধ্বংস করা হয়েছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এপিবিএন-৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযানে ফার্মেসি ছাড়াও কাজীর হাটের ওয়াজেহা স্টোরকে মূল্যতালিকা প্রদর্শন না করে পেঁয়াজ, আদা, রসুন, আলু পাইকারি ও খুচরা বিক্রি করায় ৪ হাজার টাকা, বার আউলিয়া বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
বায়েজিদ থানার শেরশাহ বাজারে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্যতালিকা ও পণ্য কেনার রশিদ পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শনের অনুরোধ জানানো হয়।
এস আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে সিঙ্গাড়া, সমুচা, জিলাপি রাস্তার পাশে খোলা ধুলোবালিপূর্ণ স্থানে রাখায় ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।জনস্বার্থে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited