চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাশিয়ার সেনা ঘাঁটিতে ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:৫৮ পিএম, ২০২২-০৮-০৮

রাশিয়ার সেনা ঘাঁটিতে ইউক্রেনের হামলা

ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ও দক্ষিণ দিকের শহর মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ জানিয়েছেন, রোববার রাতব্যাপী দিনিপ্রো নদীর কাছে অবস্থিত রাশিয়ার সেনা ঘাঁটিতে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে তাদের সেনারা। তাছাড়া দিনিপ্রো নদীর দুটি গুরুত্বপূর্ণ ব্রিজেও হামলা চালানোর দাবি করেছেন তারা। 

দিনিপ্রো নদীটি রাশিয়ার হাতে দখলকৃত ইউক্রেনের খেরসনের কাছে অবস্থিত। এ নদীটির ওপর অবস্থিত ব্রিজগুলো দিয়ে খেরসনে রসদ ও ভারি অস্ত্রসস্ত্র পরিবহণ করে থাকে রুশ সেনারা। 

সেনাবাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ব্রিজের ওপর হামলার ব্যাপারে বলেছেন, হামলার ফলাফল ভালো। এ হামলা আন্তোনিভস্কি এবং কাখোভস্কি ব্রিজে আঘাত হেনেছে। অন্যদিকে মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ বলেছেন, হিমারস রকেট লঞ্চার ব্যবহার করে মেলিতোপোলের সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এই হামলায় অনেক রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া সরঞ্জাম ও  অস্ত্র ধ্বংস হয়েছে।

তিনি দাবি করেছেন, তাদের কাছে থাকা প্রাথমিক তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। 

এদিকে এরআগে মেলিতোপোলের নির্বাসিত মেয়র জানান, রাশিয়া মেলিতোপোলে স্থাপন করা বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খেরসনে নিয়ে গেছে। এখন মেলিতোপোলে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো হিমার্স রকেট লঞ্চার দিয়ে করা আক্রমণ প্রতিহত করতে পারে না। 

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর