চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়া কচুয়াই ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, থানায় মামলা

উখিয়া প্রতিনিধি ::    |    ০৬:৩৫ পিএম, ২০২০-০৯-২৩

পটিয়া কচুয়াই ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, থানায় মামলা

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ৪ নং ওয়ার্ড,অলির হাট সর্দার পাড়ায় প্রতিপক্ষরা সজল সর্দার এর বসতঘর ভাংচুর তান্ডব লুটপাট চালিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আহত সজল সর্দারকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর সোমবার  রাত ১১ টার সময়। এ ঘটনায় মৃত মৃদুল সর্দার এর পুত্র সজল সর্দার বাদী হয়ে একই এলাকার বাবুল সর্দার, সুকুমার সর্দার, রগু সর্দার, অজয় সর্দার এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সজল সর্দার এর সাথে প্রতিপক্ষ বাবুল সর্দার গং এর মধ্যে বসতঘর এর জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২১ সেপ্টেম্বর সজল সর্দার পটিয়া থানার হাট থেকে মাছ বিক্রি করে ঘরে আসে। এসময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র-শস্র নিয়ে সজল সর্দার এর উপর হামলা চালিয়ে বিভিন্ন স্থানে জখম করে। এর এক পর্যায়ে সজল সর্দার এর সাথে থাকা মাছ বিক্রির ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে প্রকাশ। এসময় ঘরের অন্য সদস্যরা বাঁধা দিলে তাদেরকে হত্যার হুমকি ধামকি দেয় এবং দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাতাড়ি বসতঘর ভাংচুর তান্ডব লুটপাট চালায় বলে অভিযোগে উল্লেখ করেন।এ ব্যাপারে থানার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ জাহাঙ্গীর জানান, অভিযোগ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে তদন্তকরী মূলত বসতঘর নিয়ে তাদের বিরোধ। ২৫ সেপ্টেম্বর এর মধ্যে সৃষ্ট বিরোধ স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি বিরোধ মিমাংসা না হয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে।বর্তমানে সজল সর্দার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানান।সে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর