শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩০ পিএম, ২০২২-০৫-২৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “জাতীয় কবি নজরুল ইসলাম একজন স্বাধীন ও অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তিত্ব। শিশুকাল থেকেই তাঁর বহুমাত্রিক প্রতিভা বিকশিত হতে আমরা দেখেছি। তিনি আমাদের জন্য অগ্রসর চিন্তা-চেতনার প্রতীক হয়ে থাকবেন। কবি নজরুল ইসলামের দেখানো সাম্য ও মানবতার মুক্তির পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি ২৫শে মে (বুধবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে “বিদ্রোহীর শতবর্ষ” শীর্ষক প্রতিপাদ্যের উপর রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।
রিসোর্স পারসন জনাব রাশেদ রউফ বলেন, কবি নজরুল ইসলামের আর্বিভাব ধূমকেতুর মতো। এরপর আর থেমে থাকেননি। শিল্প-সাহিত্যের সব শাখায় প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। জাতিকে জাগিয়েছেন। মানুষকে চির উন্নত মম শির হতে বলেছেন। তাঁর কবিতা থেকে নতুন সম্ভাবনা ও শক্তি এসেছে। তিনি সকল দ্বিধা ও জটিলতামুক্ত এবং অফুরন্ত প্রাণশক্তির মানুষ।এছাড়া এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে “বিদ্রোহীর শতবর্ষ” শিরোনামে রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জয়ধ্বনির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited