শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২০-০৯-১৪
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দলীয় ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন জাপানের বর্তমান মন্ত্রীপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা।
ফলে তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরী হতে যাচ্ছেন।
ক্ষমতাসীন দলের ৩৯৩ ও অন্যান্য রাজনৈতিক দলের ১৪১ ভোট মিলে মোট ৫৩৪ ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭। তার প্রতিদ্বন্দ্বী নীতি-নির্ধারক পরিষদের চেয়ারম্যান ফুমিদো কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।
সুগার বয়স এখন ৭১ বছর। তার বাবা ছিলেন একজন স্ট্রবেরি চাষী। মেধা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি জাপানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।
রক্ষণশীল লিবারেল ডেমোক্রেট পার্টি (এলডিপি) ক্ষমতায় এলে তাকে মন্ত্রীপরিষদের মুখ্য সচিব করা হয়।
এখন প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যমেয়াদ। ফলে সরকারের বাকি অর্ধেক সময় টেনে নিতে হবে ইয়োশিহিদে সুগাকেই। ২০২১ সালের সেপ্টেম্বরে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে জাপানে। সূত্র: জাপান টাইমস, এএফপি
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited