শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:৩১ পিএম, ২০২২-০২-১৩
মীরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামের "গ্রামীণ জনপদের সড়ক" দীর্ঘদিন যাবত বেদখলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৩৫ বছর আগে দৃশ্যমান সড়ক থাকলেও বর্তমানে সড়কটির চিত্র আর চোখে পড়ে না। ক্রমান্বয়ে সড়কটির পাশ্ববর্তী জায়গার মালিকগণ সড়কের জায়গায় দখলে নিয়ে যায়। জানা যায়, ১৯৭০-৮০ সালের জরিপ অনুযায়ী সেটেলমেন্ট অফিসার এবং সুপারিন্টেন্ডেন্ট অব সার্ভে এম এ কাদের মিয়া স্বাক্ষরিত পশ্চিম ইছাখালী মৌজার বিএস ২নং সিটের জেএলনং ৬৬ উল্লেখিত বেদখল গ্রামীণ জনপদের সড়কটির তথ্য রয়েছে বিএস দাগ নং ২১০৯।
স্থানীয় সার্ভেয়ার দ্বারা সিট অনুযায়ী পরিমাপ করে জানা যায়, ভাঙনী -টেকেরহাট বেড়ীবাঁধ সড়কের পূর্ব দোকান সংলগ্ন বেদখল হওয়া সংযোগ সড়কটির উত্তরে দৈর্ঘ্য ১৭ ফুট, দক্ষিণে দৈর্ঘ্য ১৯ ফুট ও প্রস্থে ১৫ ফুট মোট ৬৮২ ফুট ১৮ শতক জায়গা রের্কড রয়েছে।
দীর্ঘদিন যাবত গ্রামীণ জনপদের সড়ক বেদখলের বিষয়ে ইছাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফা 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, সিটের জরিপ অনুযায়ী যদি সড়ক থাকে । বর্তমানে সড়কটির দৃশ্য পুরোপুরি মুছে গেলেও জনস্বার্থে সড়কটির জায়গা পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে৷
এবিষয়ে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দিন রাকিব বলেন, বেদখল হওয়া সড়কটি পুনরুদ্ধার করা হলে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থার সুবিধা হবে।
ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামের দীর্ঘদিন যাবত বেদখল হওয়া গ্রামীণ জনপদের সড়কের বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান জানান, গ্রামীণ জনপদের সড়ক বেদখল হয়ে থাকলে পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited