শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৩:৫২ পিএম, ২০২০-০৯-১২
বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানি সংকট নিরসনে ৯ কোটি ৪৭লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এর ফলে উপজেলা সদরের প্রায় অর্ধলক্ষ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পানি প্রকল্পের উদ্বোধন করেন।
এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে নয়াপাড়া রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ ৫কোটি ৭৮লক্ষ টাকা ব্যয়ে চারটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০লক্ষ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের উদ্বোধন করেন। পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় যোগদেন।
এসময় মন্ত্রী বলেন, আলীকদম বাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পটি চালু হলে এ উপজেলার প্রায় অর্ধলক্ষ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমান সরকার পাহাড়ের উন্নয়ণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আগামীতেও পাহাড়ের উন্নয়ণে কাজ করবে সরকার।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল, লামা সার্কেল রেজওয়ানুল ইসলাম, উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাতসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও নেতৃবৃন্দরা।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited