চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কোয়ারেন্টিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৯৭০ জন বন্দি

স্টাফ রিপোর্টার :    |    ০৬:২৫ পিএম, ২০২০-০৯-০৮

কোয়ারেন্টিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৯৭০ জন বন্দি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। জীবানুনাশক স্প্রে টানেল মেশিন, হাত ধোয়ার ব্যবস্থা, কোয়ারেন্টিনের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুতও করা হয়েছিল।
এ কারনে কারাগারের আক্রান্তের সংখ্যাও তুলনামূলক কম ছিল।
করোনার শুরু থেকে এখন পর্যন্ত সাতজন কারারক্ষী ও একজন সিভিল স্টাফসহ মোট আটজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। যারা ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।  
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারে আগত নতুন বন্দিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে বন্দি রয়েছেন ৯৭০ জন। এদের মধ্যে কারা হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন ১০ জন ও সাধারণ কোয়ারেন্টিনে রয়েছেন ৯৬০ জন। এছাড়া ৫ জন কারারক্ষী কোয়ারেন্টিনে রয়েছেন।
২ হাজার ২৪৯ জন বন্দি ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত বন্দি রয়েছেন ৬ হাজার ৫৭৫ জন। এদের মধ্যে হাজতি রয়েছেন ৫ হাজার ৮৯৮ জন ও কয়েদি রয়েছেন ৬৭৭ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ২৯৯ জন এবং মহিলা ২৭৬ জন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ডিভিশনপ্রাপ্ত কোনো বন্দি বর্তমানে নেই।  
জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে ২৪৯ জন, জঙ্গি বন্দি রয়েছে ৪৭ জন, বিদেশি বন্দি রয়েছে ৪২ জন (৩ জন সাজাপ্রাপ্ত), মানসিক হাজতি রয়েছে ৪৭ জন, মায়ের সঙ্গে শিশু রয়েছে ৫১ জন।  
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলাম আমরা। জীবানুনাশক স্প্রে টানেল মেশিন, হাত ধোয়ার ব্যবস্থা, কোয়ারেন্টিনের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুতও করেছিলাম। নুতন বন্দি আসলে তাদের তাপমাত্রা মেপে কারাগারের চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়নি।
সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, করোনার শুরু থেকে এখন পর্যন্ত সাতজন কারারক্ষী ও একজন সিভিল স্টাফসহ মোট আটজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। যারা ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর