চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনায় তছনছ জামান পরিবার, বাবা-চাচার পর চলে গেলেন সেলিমও

স্টাফ রিপোর্টার :    |    ০৭:০০ পিএম, ২০২০-০৮-২৯

করোনায় তছনছ জামান পরিবার, বাবা-চাচার পর চলে গেলেন সেলিমও

করোনাভাইরাসের ভয়াল থাবায় তছনছ হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামান পরিবার। বাবা-চাচার পর করোনায় মারা গেলেন ঐতিহ্যবাহী জামান হোটেলের অন্যতম প্রতিষ্ঠাতা মালেকুজ্জামানের ছেলে সেলিম জামান।
শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিম জামানের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ছয় মাসের ব্যবধানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান হোটেল জামানের প্রতিষ্ঠাতা তিন ভাইয়ের মৃত্যু হয়। এর মধ্যে গত ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে মারা যান সেলিম জামানের বাবা মালেকুজ্জামান (৮৫)।
এর দুদিন আগে ২১ জুন মারা যান জামান হোটেলের আরেক প্রতিষ্ঠাতা নুরুজ্জামান (৬৫)। তারও আগে গত ২ জানুয়ারি মৃত্যু হয় হোটেল জামান অ্যান্ড বিরিয়ানি হাউজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামানের (৮০)।
পরিবার সূত্রে জানা গেছে, সেলিম জামানের শরীরে সম্প্রতি করোনাভাইরাস শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয় আজগর আলী হাসপাতালে। শনিবার সকালে সেখানে তিনি মারা যান। করোনা ছাড়াও সেলিম জামান দীর্ঘদিন ধরে কিডনি ও থাইরয়েডের রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
এদিকে ছয় মাসের ব্যবধানে বাবা-চাচা আর সর্বশেষ জামান পরিবারের উত্তরসূরি সেলিম জামানের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো পরিবার।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর