শিরোনাম
ঢাকা অফিস : | ০২:৪৮ পিএম, ২০২০-০৮-২৬
রাজধানীর পল্লবী থানার প্রতারণার এক মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান রিমান্ডের এই আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ জুলাই পল্লবী থানায় রাজধানীর পল্লবী এলাকার ফিরোজ আলম চৌধুরীর নামে এক ব্যক্তি সাহেদের নামে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ৮ মে ফিরোজ আলমের একটি ভবনের কয়েকটি ফ্লোর রিজেন্ট হাসপাতাল লিমিটেডের নামে ২০ লাখ টাকা জমানত ও মাসিক আড়াই লাখ টাকা দেওয়ার শর্তে সাহেদ ভাড়া নেন। কিন্তু চুক্তি অনুযায়ী সাহেদ জামানতের টাকা ও মাসিক ভাড়া পরিশোধ করেননি।
২০১৬ থেকে ২০১৭ সালের বিভিন্ন তারিখে সাহেদ পাওনা টাকার বিপরীতে ইউসিবি ব্যাংকের বেশ কয়েকটি চেক দেন। কিন্তু এসব চেক নিয়ে টাকা উত্তোলন করতে গেলে একাউন্টে টাকা না থাকায় তুলতে পারেননি। এরপর ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে রিজেন্ট হাসপাতালের নামে থাকা প্রিমিয়াম ব্যাংকের একাউন্টের কয়েকটি চেক দেন। সেই চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারেননি।
ব্যাংকের মাধ্যমে টাকা না পেয়ে বিভিন্ন সময় লিগ্যাল নোটিশ পাঠিয়ে ও পল্লবী থানায় একাধিক সাধারণ ডায়েরি করেও টাকা পাননি তিনি। উপরন্তু সাহেদের কাছে ভাড়ার টাকা চাইতে গেলে হুমকি দিতে থাকে। এমনকি অকথ্য ভাষায় গালাগালি ও এলোপাতাড়ি কিল ঘুষি মারেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited