চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাড়ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে, যাচ্ছে সাগরের ওপর

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৬:৪২ পিএম, ২০২১-০২-১০

বাড়ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে, যাচ্ছে সাগরের ওপর

আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে বঙ্গোপসাগরের তলদেশে ব্লক তৈরি করে বাড়ানো হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। শিগগিরই ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের ঢাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চীনা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন কাজ শুরু করবে। সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরের বর্তমান রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট। এতে সম্প্রসারণ করা হচ্ছে আরও ১ হাজার ৭শ’ ফুট। সম্প্রসারিত হতে যাওয়া রানওয়ের ১ হাজার ৩শ’ ফুটই থাকবে সমুদ্রের ওপর। সংশ্লিষ্টরা বলছেন, সমুদ্রের তলদেশে ব্লক তৈরি করে এর ওপর স্থাপনা নির্মাণ করা হয়। দেশে এ প্রথম কোনো স্থাপনা নির্মাণ করা হচ্ছে এ প্রক্রিয়ায়। কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে ল্যান্ড রেক্লেমেশন প্রক্রিয়ায় সম্প্রসারিত হবে এ রানওয়ে। বেবিচক সূত্র বলছে, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে চীনের ঢাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চীনা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরশন। প্রকল্পের আওতায় ১ হাজার ৭শ’ ফুট রানওয়ে সম্প্রসারণ করা হবে। পুরো প্রকল্পের অর্থায়ন করছে বেবিচক। এতে খরচ হবে ১ হাজার ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা। বেবিচক কর্মকর্তারা বলছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার প্রক্রিয়া হিসেবে এ সম্প্রসারণ প্রকল্প নেওয়া হয়েছে। রানওয়ে সম্প্রসারণ হলে এ বিমানবন্দরে বোয়িং-৭৭৭ ও বোয়িং-৭৪৭ মডেলের সুপরিসর উড়োজাহাজ ওঠা-নামা করতে পারবে। সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়ন করতে সম্প্রতি চীনের ঢাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চীনা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচক সদরদপ্তরে ঢাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চীনা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন জেভির প্রতিনিধি ইয়াং জিজুন এবং বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান এ চুক্তিতে সই করেন। গত ৬ জানুয়ারি প্রকল্পটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর