শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৩১ পিএম, ২০২০-০৮-২৪
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এ হামলা চালানো হয়। মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ বলেন, ‘মৌলবি সৈয়দকে মুক্তিযোদ্ধা বলে অস্বীকার করা এবং বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি’ বাঁশখালীর এমপির এমন বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন চলাকালে কয়েকটি গাড়ি ভর্তি লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা সকলেই বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারী। এতে ১০ জন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন বলেও জানান তিনি।
আহতদের মধ্যে মোজাফফর আহমদ সহ বাঁশখালী থানা কমান্ডার আবুল হাশেম, সাতকানিয়া থানা কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম, আবদুর রাজ্জাক, মৌলবি সৈয়দের ভাতিজা জয়নাল আবেদীন, জহির উদ্দীন বাবর, ইমরানুল ইসলাম তুহিন, আবু সাদাত মো. সায়েম, মোবাশ্বের হোসেন সোহান, কামরুল হুদা পাভেলের নাম জানা গেছে।
এদিকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক তিনজনকে আটক করেছে পুলিশ। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited