চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন: সুজন

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫৯ পিএম, ২০২০-০৮-২৩

জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন: সুজন

১৯৭১ সালে অস্ত্র হাতে যারা লড়াই করেছেন তারাই একমাত্র মুক্তিযোদ্ধা নন। রাজনৈতিক চেতনা ও ধারাবাহিকতা ছাড়া শুধু অস্ত্র হাতে নিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না।
তাই জিয়াউর রহমান যুদ্ধ করলেও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন।
রোববার (২৩ আগস্ট) নগরের একটি কনভেনশন সেন্টারে নগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন এসব কথা বলেন।
সুজন বলেন, ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়ে অসম ভৌগলিক অবস্থান নিয়ে পাকিস্তান নামক একটি অবৈজ্ঞানিক অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার এক বছরের মধ্যে জিন্নাহ যখন ঘোষণা করেছিল- উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা, সেদিন বঙ্গবন্ধু ‘না না’ বলে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা। তাই আমাদের উপর উর্দু চাপিয়ে দেয়া যাবে না। 
তিনি বলেন, তারপর থেকেই ৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ সালে সামরিক শাসন জারি, ৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৬ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা ঘোষণা এবং পরবর্তীতে ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই হল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের একটি ধারাবাহিক পরম্পরা। 
‘যারা ৭১ এ শুধুমাত্র অস্ত্র হাতে লড়াই করেছেন তারাই একমাত্র মুক্তিযোদ্ধা নন। ৪৮ থেকে ৭০ পর্যন্ত ধাপে ধাপে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছেন। রাজনৈতিক চেতনা ও ধারাবাহিকতা ছাড়া শুধু অস্ত্র হাতে নিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাই জিয়াউর রহমান যুদ্ধ করলেও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন।
সুজন বলেন, জিয়া ছিলেন ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান কূশীলব। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এদেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন।
তিনি বলেন, যারা এ দেশেকে পাকিস্তান বানাতে ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শ আরও প্রবল হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী। 
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা বিস্তারের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে প্রথম মহিলা আওয়ামী লীগ গঠন করেছিলেন।  
মহিলা আওয়ামী লীগ দেশে মোট জনগোষ্ঠীর অর্ধেক অংশ হিসেবে জাতীয় উৎপাদন, সমৃদ্ধি, কল্যাণ ও প্রগতির সমান অংশীদার। তাই চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগ ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে নারী সমাজকে ছেলে-মেয়েদের মানুষ করার পাশাপাশি শালীনতার মধ্য দিয়ে জাতীয় সমৃদ্ধির ও সমাজ প্রগতির অংশীদার হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ’
তিনি বলেন, যারা পদ-পদবী নিয়ে নিস্ক্রীয় আছেন, তাদের বুঝতে হবে দল না করলে তার কোনো মর্যাদা থাকে না। করোনাকালে আমি আক্রান্ত হওয়ার পরও আমার কর্মীদের উজ্জীবিত রেখেছি এবং ঘরে ঘরে গিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মহিলা সমাজকে মাঠে রেখেছি।
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রহমতুন্নেছা, অর্থ সম্পাদক আফরোজা কালাম, সম্পাদকমন্ডলীর সদস্য হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর