চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কারাগাওে বিলাসী জীবন ওসি প্রদীপের, কানেই থাকে মোবাইল

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৮ পিএম, ২০২০-১১-২২

কারাগাওে বিলাসী জীবন ওসি প্রদীপের, কানেই থাকে মোবাইল

 

চাঞ্চল্যকর মেজর (অব) সিনহা হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ চট্টগ্রাম কারাগারে রাজারহালেই রয়েছেন। তাকে নির্ধারিত সেল বদলে এখন অজ্ঞাত সেলে রাখা হচ্ছে। ডিভিশনপ্রাপ্ত বন্দির সব সুযোগ-সুবিধা নিয়ে তিনি বিলাসী জীবনই কাটাচ্ছেন সেখানে। এর আগে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে তিনি সবসময় বাইরে যোগাযোগ করছেন। তবে কারা কর্তৃপক্ষ দাবি করেছেন, মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না ওসি প্রদীপ।  
গত ১২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে চট্টগ্রাম আসার পর থেকেই প্রদীপ কুমার দাশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই থাকছেন।
জানা গেছে, সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় গ্রেপ্তার ওসি  প্রদীপ শুরু থেকেই ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলে। এই সেলে ৩২টি কক্ষ রয়েছে। ডিভিশন পাওয়া বন্দিরা একেকজন একেকটি কক্ষে থাকেন। ওসি  প্রদীপও এ ধরনের একটি কক্ষেই সাহায্যকারী একজন সঙ্গীসহ থাকতেন। গত ২৬ সেপ্টেম্বর থেকে কারাগারে ডিভিশন-১ মর্যাদাপ্রাপ্ত বন্দির সুবিধা উপভোগ করে আসছেন ওসি  প্রদীপ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানিয়েছেন, কারাগারের ৩২ সেল ভেঙে এখন ৬৪ সেল করা হচ্ছে। তাই সেখানে আপাতত কোনো বন্দি রাখা হচ্ছে না। ওসি  প্রদীপকে ‘অন্য স্থানে’ রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম কারাগারে থাকা ওসি  প্রদীপ তার আত্মীয়-স্বজন ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে আদালত আদেশ দিলেও পরে কারাগার থেকে আসা একটি রিপোর্টের ওপর শুনানি শেষে ওই আদেশ  প্রত্যাহার করে নেওয়া হয়। তবে আদালত জানান, কারাবিধি অনুযায়ী তিনি টেলিফোনে কথা বলতে পারবেন।
সেই থেকে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে ওসি  প্রদীপ অহরহ বাইরে যোগাযোগ করছেন এমন অভিযোগ উঠলেও কারাগারের কর্তৃপক্ষ দাবি করেছেন, মোবাইল ফোনে এখন আর কথা বলার সুযোগ পাচ্ছেন না ওসি  প্রদীপ।
সাধারণ বন্দিরা কারাগারের ভেতরে স্থাপন করা মোবাইল বুথ থেকে পরিবারের সঙ্গে কথা বলতে পারলেও ওসি  প্রদীপ সেই সুযোগ পাচ্ছেন না বলে জানিয়ে জেলার রফিকুল ইসলাম জানিয়েছেন, কারাগারে আটক বন্দিদের মধ্যে যারা উগ্রবাদী, আলোচিত ও নৃশংস হত্যামামলার আসামি মোবাইলে তাদেরকে স্বজনদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা আছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর