চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাজমুল হত্যা মামলার আসামি ইমন সেন্টমার্টিনে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৭ পিএম, ২০২০-১১-১৯

নাজমুল হত্যা মামলার আসামি ইমন সেন্টমার্টিনে গ্রেফতার


নগরীর সাগরিকা এলাকার লেগুনাচালক নাজমুল হক হত্যা মামলার আসামি ইমনকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, লেগুনাচালক নাজমুল হত্যা মামলার পলাতক আসামি ইমনকে সেন্টমার্টিন থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, চারজন মিলে নাজমুল হককে হত্যা করেছিল। মামলার প্রধান আসামি রাজু এবং দ্বিতীয় আসামি ইমনকে আমরা আটক করে থানায় সোপর্দ করছি। বাইশ্যা এবং অপর রাজুকে পুলিশ আটক করে আদালতে সোর্পদ করেছে।

প্রসঙ্গত, ৯ নভেম্বর রাতে রাজু, ইমন, বাইশ্যা ও রাজু মিলে সাগরিকা থেকে মদুনাঘাট আসার জন্য নাজমুলের লেগুনা ভাড়া করেছিল। নাজমুল মদুনাঘাট এসে স্বজনদের জানিয়েছিল তিনি মদুনাঘাট এলাকায় ভাড়া নিয়ে পৌঁছেছেন। এরপর বাসায় না ফেরায় স্বজনরা তার মুঠোফোনে ফোন করে তা বন্ধ পান। পরদিন তারা থানায় অভিযোগ করেন।

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশের পাশাপাশি নাজমুলের সন্ধানে নামে র‌্যাবও। সন্দেহভাজন রাজু র‌্যাবের হাতে আটক হলে জিজ্ঞাসাবাদে রাজু নাজমুল হত্যাকা-ের কথা স্বীকার করেন র‌্যাবের কাছে। তার দেওয়া তথ্যে ১০ নভেম্বর দুপুর ২টায় হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত লেগুনাচালক নাজমুল হক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মো. মঞ্জুরের ছেলে। সে সাগরিকা এলাকায় থাকতেন।অন্যদিকে হত্যায় অভিযুক্ত আসামি ইমন পেশায় রঙ মিস্ত্রি, তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর