শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৪ পিএম, ২০২৬-০১-১৪
২০১৯ সালে মূলত আগস্টে সংক্রমণের প্রবণতা বেশি ছিল। ২০২১ ও ২২ সালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ২০২৩ সালে তা আবার আশঙ্কাজনক রূপ নেয়। এখন ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর কোনো মাসেই সংক্রমণের সংখ্যা শূন্যে নামছে না। বিশেষ করে ২০২৩ সালের ডাটা আগের সব পূর্বাভাস ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী ঢাকায় ডেঙ্গির সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডেঙ্গি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে প্রতিরোধ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কেস সংখ্যা, ভর্তি রোগীর সংখ্যা ও কেস ফ্যাটালিটি রেট বিশ্লেষণ করে দেখা গেছে, সংক্রমণ বাড়লেও উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার কারণে মৃত্যুহার আগের তুলনায় কমেছে—যা একটি ইতিবাচক অগ্রগতি। বুধবার (১৪ জানুয়ারি) চসিক মেয়রের সঙ্গে মতবিনিময়কালে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা Médecins Sans Frontières (MSF)–এর প্রতিনিধি দলের সদস্যরা এসব তথ্য জানান। তাঁরা বলেন, ডেঙ্গু মোকাবিলা একটি সম্মিলিত যুদ্ধ। সরকার, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিসসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও টেকসই সমাধান গ্রহণ করা জরুরি। বৈজ্ঞানিক গবেষণা, আধুনিক যন্ত্রপাতি, কার্যকর ওষুধ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। মেয়র নগরের মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে এমএসএফের কারিগরি জ্ঞান, আধুনিক ইক্যুইপমেন্ট ও গবেষণালব্ধ সমাধান দিয়ে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে চসিক ইতোমধ্যে বিভিন্ন গবেষণার ফলাফল জনসম্মুখে উপস্থাপন করেছে এবং গণসচেতনতা তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে রোগের প্রকৃতি পরিবর্তনশীল হওয়ায় সর্বশেষ মেডিকেল সল্যুশন, আধুনিক স্প্রে যন্ত্রপাতি ও টেকনিক্যাল গাইডলাইনের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আরও ইতিবাচক ফল পাওয়া যাবে। মেয়র বলেন, চসিক একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত ওষুধ ক্রয় ও প্রয়োগ করতে হয়। গবেষণাভিত্তিক দিকনির্দেশনা ও কার্যকর ওষুধ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চসিকের সক্ষমতা আরও বাড়াবে। এডিস প্রজাতির মশা মূলত স্বচ্ছ পানিতে জন্মায়, যা অনেক সময় অল্প পরিমাণ পানিতেই সম্ভব। প্লাস্টিক, পলিথিন, পরিত্যক্ত বোতল, টব, টায়ারসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পরিষ্কার পানি মশার বংশবিস্তারের বড় উৎস। এসব উৎস নির্মূলে নাগরিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিক অ্যাওয়ারনেস কার্যক্রমের মাধ্যমে মানুষকে বোঝাতে পারলে যে সামান্য অবহেলাতেই মশার লার্ভা তৈরি হতে পারে, তবে মশা নিয়ন্ত্রণে বড় অগ্রগতি সম্ভব হবে। তিনি আশা করেন, ভবিষ্যতে এমএসএফসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথভাবে মশাবাহিত রোগ প্রতিরোধে আরও কার্যকর কর্মসূচি গ্রহণ সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, এমএসএফের প্রকল্প সমন্বয়কারী দিনালি ডি জয়সা, মেডিকেল টিম লিডার ফ্রান্সিসকো রাউল সালভাদোর, কীটতত্ত্ববিদ বাউডেউইন ভেইফহাউজেন, হেড অব মিশন সহায়তা কর্মকর্তা জামাল উদ্দিন, মেডিকেল লিয়াজো কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী, প্রকল্প সমন্বয় সহায়তা কর্মকর্তা সৈয়দ রাশেদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited