শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪২ পিএম, ২০২৫-১০-১৩
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্যের উদাহরণ খুবই বিরল। তবে সম্প্রতি “পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও মাদকমুক্ত বাংলাদেশ কর্মসূচি” বাস্তবায়নকে ঘিরে এক বিরল ঐকমত্যের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন- এটি কেবল একটি সামাজিক কর্মসূচি নয়, বরং জাতির ভবিষ্যৎ উন্নয়ন ও টেকসই নিরাপত্তার প্রশ্ন।
গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বন্ধু এই কর্মসূচির প্রস্তাব দেন। তিনি বলেন, “সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও মাদকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে শিগগিরই পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করব।”
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা উক্ত বিষয়ে সম্পূর্ণ একমত। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়টি শতভাগ বাস্তবায়ন করবে। প্রস্তাবনা চিঠিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জানান, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। তবে রাষ্ট্র নীতিগতভাবে সিদ্ধান্ত না নিলে এর পূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে না।”
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “প্রস্তাবনা চিঠি পেয়েছি, আমাদের পরিবেশ টিম ইতোমধ্যেই কাজ শুরু করেছে।”
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তেমন প্রতিফলন দেখা যায় না। এবি পার্টি মনে করে, সরকার পরিচালনায় পরিবেশ ও জলবায়ুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছি। নির্বাচিত সরকার আসলে এটি আরও জোরালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠলে দেশ সুইজারল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে যাবে।”
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, “গ্রীন পলিসি মুভমেন্টের প্রস্তাবের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে আমরা চাপ সৃষ্টি করব।”
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “এই উদ্যোগের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক ঐক্য অপরিহার্য।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু বলেন, “সবুজায়নের জন্য রাষ্ট্রীয় নীতি দরকার। নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে, মাদকাসক্তিকে মানসিক রোগ হিসেবে সনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে হবে। এই উদ্যোগের জন্য গ্রীন পলিসি মুভমেন্টকে অভিনন্দন।”
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “প্রতিটি প্রতিষ্ঠান ও দোকানের সামনে ডাস্টবিন স্থাপন, বাজার ও পাড়া কমিটির মাধ্যমে পাবলিক টয়লেট ও বেসিন মেরামত, মাদক ব্যবসায় জড়িত রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এগুলো অসাধারণ প্রস্তাব।”
ঢাকা পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি এ এইচ এম ফারুক বলেন, “প্রস্তাবনা সময়োপযোগী ও সমাজকল্যাণমূলক। আমরা সফল বাস্তবায়নে সহযোগিতা করব।”
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সাইফুল্লাহ হায়দার বলেন, “দেশে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নীতি প্রয়োজন। গ্রীন পলিসি মুভমেন্টের উদ্যোগ এ ক্ষেত্রে দিকনির্দেশনা দেবে। আমরা তাদের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”
সমাজকর্মী কাজী আবু জাররার বলেন, “এই প্রস্তাব নবীজির (সা.) শিক্ষার প্রতিফলন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। গাছ লাগানো ও মাদক পরিহার উভয়ই ধর্মীয়ভাবে উৎসাহিত কাজ। এ উদ্যোগ সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে।”
বান্দরবানের আলীকদম উপজেলার রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন, “জাপানের আদলে স্কুল-কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন প্র্যাকটিক্যাল শিক্ষা হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব তৈরি হবে।”
গ্রীন পলিসি মুভমেন্টের সদস্য সচিব তানভির ইসলাম বলেন, “মহিউদ্দিন বন্ধুর স্বপ্ন ‘ভালোবাসা ছড়াই, স্বর্গভূমি বাংলাদেশ’। মাদকমুক্ত সমাজ ও সবুজায়নের মাধ্যমে জাতির ইতিবাচক মানসিক পরিবর্তন ঘটবে।”
শেষে আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বন্ধু বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন এবং মাদকমুক্ত বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে স্বর্গভূমি বাংলাদেশের যাত্রা শুরু হবে। রাজনীতিতে বিতর্ক নয়, সৎকর্মের প্রতিযোগিতা চালু হলে দেশ বদলে যাবে, মানুষ উপকৃত হবে, নেতৃত্বের বিকাশ ঘটবে ইনশাআল্লাহ আমরা বিশ্বব্যাপী এই নীতি জাগরণ করব।”
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited