চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বেপরোয়া মারছা, উলটো পথে  প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে পলায়ন, গুরুতর আহত ৩

আবদুল্লাহ মজুমদার :    |    ০৬:৪৫ পিএম, ২০২৫-০১-২৫

বেপরোয়া মারছা, উলটো পথে  প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে পলায়ন, গুরুতর আহত ৩

থামছে না চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে মার্ছা ট্রান্সপোর্ট লিঃ এর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দৌরাত্ম্য। সময় বাঁচানোর অজুহাতে রাস্তায় উলটো দিকে গাড়ি চালালো যেন এ কোম্পানির বাস চালকদের বদভ্যাসে পরিণত হয়েছে। 

সড়ক আইন অমান্য করে নামসর্বস্ব জরিমানা গুণে দায় সারছে চালকরা। হার হামেশা মার্ছা ট্রান্সপোর্ট মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের দানবীয় কায়দায় গাড়ি চালানো নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। সড়ক আইন অমান্য করে ঠিক এমনই এক ঘটনার জন্ম দিয়েছে এ বেগতিক  ট্রান্সপোর্ট। 

২৫ জানুয়ারি  আনুমানিক রাত দেরটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে বেপরোয়া গতিতে তেড়ে আসা কক্সাবাজারমুখি মার্ছা বাস একটি লরিকে ওভারটেক করে পিছনের বডি দিয়ে জোরসে ধাক্কা দিয়ে চম্পট দেয় ।

ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট কারের স্টিয়ারিং এর অংশ। এতে প্রাইভেট কারের চালকসহ পিছনের আসনে বসে থাকা দুইজন গুরুতর আহত হয়। আহতদের পটিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, উন্নত চিকিৎসার জন্য পরে তাদেরকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতরা হলেন চালকের আসনে থাকা সৈয়দ মোহাম্মদ ইমরান (৩০), পিছনের সিটে থাকা মোঃ ওসমান (৩২) ও মাসুম (২৭)।

গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাত ১ টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া ফিলিং স্টেশন সামনে একটি চট্টগ্রামগামী সাদারঙের (চট্টমেট্রো-১৪-৪৩৯৩)  প্রাইভেটকারকে কক্সবাজার মুখি এক মার্ছা বাস একটি লরি ও পার্কিং এ থাকা একটি ট্রাককে বেপরোয়া গতিতে ওভারটেক করে তার পিছনে বডির অংশ দিয়ে জোরসে প্রাইভেটকারে সম্মুখভাগে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিক ঘটনাস্থলে টিম পাঠিয়ে প্রাইভেট কারটি  উদ্ধার করে ও অবৈধভাবে পার্কিং এ রাখা একটি ট্রাক জব্দ করে। তদন্ত সাপেক্ষে মারছা ও ট্রাকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর