শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১৮ পিএম, ২০২৪-১০-২০
ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি দল। এবিষয়ে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের একটি হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য সহ গাড়িতে উঠার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবর পেয়ে শনিবার রাতে র্যাবের একটি আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসময় র্যাব সদস্যরা তাদের দুই জনকে আটক করে। আটককৃত আসামির নাম মোঃ জয়নাল আবেদিন (৪৫), সে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার মগাইছড়ি গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে এবং অপরজন মোঃ সিরাজুল ইসলাম (৩৯), সেও একই এলাকার মোঃ আব্দুল মজিদ এর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তাদের হেফাজতে থাকা ০২টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে পলিথিনের ভিতরে কসটেপ দ্বারা মোড়ানো ৩৭টি বান্ডিল এ মোট ১৯.৫ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ও জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited