শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৩৯ পিএম, ২০২০-০৯-২৮
সীতাকুণ্ডে শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ পিতার বিরুদ্ধে। শনিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার মহাদেবপুর চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত শিশু সাইফুল ইসলাম তানিমকে (৮) সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার উপজেলার মুছারঘাটা ভাড়া বাসা থেকে সৎ পিতা সালাউদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মা ইয়াসমিন আক্তার বলেন, গত শনিবার সকালে দ্বিতীয় স্বামী সালাউদ্দিন আমার প্রথম স্বামীর ছেলে সাইফুল ইসলাম তানিমকে পাহাড়ের ঝিঙা ক্ষেতে নিয়ে যান। পরে বিকাল ৪টার দিকে তানিমকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে রেখে যান। এসময় তানিমের পিঠ, বুক, পেট, মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সালাউদ্দিনকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শিশুটির মা আরো বলেন, সালাউদ্দিন আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করে ঠকিয়েছেন। আমার আগের সংসারের ছেলে তানিমকে শুরুতে তিনি মেনে নিলেও এখন আর সহ্য করতে পারছেন না। তাই তাকে গুরুতর জখম করেছেন। আমি এর শাস্তি চাই।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই আবুল বাশার বলেন, শিশু নির্যাতনকারী সৎ পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গতকাল রোববার সালাউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited