চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত চট্টগ্রাম-৯ এর জনগণ, ডা. একেএম ফজলুল হক

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৩২ পিএম, ২০২৬-০১-২৮

ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত চট্টগ্রাম-৯ এর জনগণ, ডা. একেএম ফজলুল হক

চট্টগ্রাম-৯ আসনে কোর্ট বিল্ডিং এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত  
চট্টগ্রাম-৯ আসনের কোর্ট বিল্ডিং এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, দেশ আজ চরম রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণ একটি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে চট্টগ্রাম-৯ আসনের জনগণ এবার প্রস্তুত।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে এ এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ারস কাউন্সিল চট্টগ্রামের সভাপতি এডভোকেট আবদুল মালিক, বাংলাদেশ ল'ইয়ারস কাউন্সিলের সেক্রেটারি এডভোকেট শামসুল আলম, চট্টগ্রাম আইনজীবী শাখার সভাপতি  এডভোকেট আরিফুর রহমান, সেক্রেটারি এডভোকেট আব্দুল্লাহ আল গালিব, এলডিপি নেতা এডভোকেট শাহাদাত হোসেন, নেজামে ইসলামি কেন্দ্রীয় আইন বিষয়ক কমিটির সহ সভাপতি  এডভোকেট নেজাম উদ্দিন,  চট্টগ্রাম বারের এজিএস এডভোকেট ফজলুল বারী, চট্টগ্রাম বারের সাবেক এজিএস ও চট্টগ্রাম দুদকের স্পেশাল পিপি এডভোকেট কবির হোসেন, এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট রোবায়াত ইসলাম, এডভোকেট মোরশেদ উদ্দিন, এডভোকেট জসিম সরকার এডভোকেট নওশাদ প্রমূখ

গণসংযোগকালে বিভিন্ন আইনজীবীরা উপস্থিত থেকে সাধারণ জনগণ ও অন্যান্য আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন। 

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর