চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ ন্যাপ ‘র ঢাকা মহানগরীর সভাপতির জামায়াতে ইসলামীতে যোগদান 

ঢাকা অফিস :    |    ০৭:৪৭ পিএম, ২০২৬-০১-১২

বাংলাদেশ ন্যাপ ‘র ঢাকা মহানগরীর সভাপতির জামায়াতে ইসলামীতে যোগদান 

বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরীর সভাপতি সৈয়দ শাহজাহান সাজু বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে এসে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের নিকট জমা দেন। এসময় ড. হেলাল উদ্দিন তাকে বরণ করে নিয়ে সংগঠন পদ্ধতি, সংগঠনের গঠনতন্ত্র সহ প্রয়োজনীয় বই উপহার দেন। 
জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সৈয়দ শাহাজাহান সাজু বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জামায়াতে ইসলামীর সঙ্গে অংশীদার হতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এসময় তিনি আরও বলেন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে অন্য কোনো রাজনৈতিক সেই প্রতিশ্রুতি দেওয়ার সাহস দেখাতে পারেনি। তাই তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে ন্যাপ ছেড়ে জামায়াতে ইসলামীতে এসেছেন। তিনি জানান, তিনি বিগত ১০ বছর ধরে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী ক্ষুধা-দারিদ্রমুক্ত এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভেদ-বিভাজন থাকবে না। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা লাভ করবে। স্বাধীনতার ৫৪ বছরে যারা বারবার পালাক্রমে ক্ষমতায় এসেও দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে পারেনি, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি তাদের থেকে জনগণ যখন মুখ ফিরিয়ে নিয়ে জামায়াতে ইসলামীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়ছে তখন সেই দুর্নীতিগ্রস্ত দলের নেতারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানান রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে। কিন্তু কোনো অপপ্রচারে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না। কারণ জামায়াতে ইসলামীর সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। যার কারণে দেশপ্রেমিক অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ক্রমেই জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করছেন। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ন্যাপের ঢাকা মহানগরীর সভাপতি সৈয়দ শাহজাহান সাজু ন্যাপ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর