চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৭:২৬ পিএম, ২০২৬-০১-১০

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চট্টগ্রামের বোয়ালখালীতে নানান আয়োজনের মধ্য দিয়ে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের বাস্তুভিটায় সমাধি চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঢোল বাদন, সংগীত, আবৃত্তি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, শিক্ষানুরাগী শর্মি বসু, শিক্ষানুরাগী সাগর নাথ, শম্ভু দত্ত, ননীগোপাল দাস।

 এ আয়োজনে সংগীত পরিবেশন করেন-বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সদস্য এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বিধান দাস, কালিপদ দাস, অর্পিতা ঘোষ, আকাশ দাস, মোহিনী দাস, নন্দিনী দাস। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন- অনিক দাস, পার্কিশনে সহযোগীতা করেন- নীরব জলদাস।

এতে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য বিমল জলদাস, দিলীপ দাস, প্রীতি দাস, পুনম দাস প্রমূখ। 

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন- বিনয়বাঁশী একজন গুণি ব্যক্তি, এ গুণির গুণকীর্তন ছড়িয়ে ও সংরক্ষণ করার মানসে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করতে হবে। এসময় বক্তারা  এ জন্য সকলের আন্তরিকতা প্রাধান্য দেয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পূর্বাহৃে একুশে পদক প্রাপ্ত বিনয়বাঁশী জলদাসের প্রতিকৃতিতে পু্ষ্পমাল্য অর্পণ করেন এবং সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর