শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৬ পিএম, ২০২৬-০১-০৭
চট্টগ্রামের বারইয়ারহাট পৌর এলাকায় ৭শ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাপাহাড় এলাকার উত্তরা বাস স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে ঢাকা-মেট্রো-ব-১৫-৯৪৮৮ নাম্বারের 'রিলাক্স’ বাসের সুপারভাইজারের নিকটে থাকা ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক আসামিকে আটক করে হেফাজতে নেয়া হয়। আটককৃত আসামি নাম হলো জাকির হোসেন (৪৩)। সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নের সস্তাপুর এলাকার গণি মিয়ার ছেলে। বুধবার গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited