শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৫৯ পিএম, ২০২৫-১২-২৯
বোয়ালখালী উপজেলার শাকপুরা শ্রীশ্রী লোকনাথ সেবা মন্দির এর প্রতিষ্ঠাতা ও দানশীল ব্যক্তিত্ব সাধক ডালিম বড়ুয়ার ৪৬তম জন্মোৎসব পালিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে অষ্টপরিস্কারসহ বৈকালিক সংঘদান শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ ভদন্ত বসুমিত্র মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ও শ্রীপুর আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ ভদন্ত বিপস্সী মহাথের'র পরিচালনায় অনুষ্ঠিত সভায় আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন - ভদন্ত বোধিশ্রী মহাথের,ভদন্ত শাসনবংশ মহাথের, ভদন্ত দীপানন্দ মহাস্থবির, ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত কীর্তিপাল থেরো,ভদন্ত বি সত্যানন্দ থেরো,ভদন্ত সত্যানন্দ থেরো,ভদন্ত এম প্রজ্ঞামিত্র থেরো, ভদন্ত শ্রদ্ধাশ্রী থেরোসহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ও বিভিন্ন আশ্রম থেকে আগত ব্রহ্মচারী,মহারাজ এবং সাধু সন্যাসী বৃন্দ।
বিশিষ্ট কীর্তনশিল্পী অমর কেতু বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় অনুষ্ঠিত এ উৎসবে সাধক ডালিম বড়ুয়ার গর্ভধারিণী মাতা ধার্মিক উপাসিকা গীতা বড়ুয়াকে উপস্থিত ভক্তবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জয়ন্তী নায়ক সাধক ডালিম বড়ুয়াকে ফুলেল-উপহার সামগ্রী দিয়ে অভিসিক্ত করেন-বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের পক্ষে বাবু বিনয় ভূষণ বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বাবু মৃদুল বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সভাপতি লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, সহ সম্পাদক ছোটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া ভূপেল, সাবেক অর্থ সম্পাদক শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, সহ সাংগঠনিক সম্পাদক দোলন বড়ুয়া, একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীলসহ বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও গ্রামের নেতৃবৃন্দ।
এ উৎসবে সাধক ডালিম বড়ুয়ার শত শত ভক্ত নরনারীবৃন্দের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়। এ উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিত সবার মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited