শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৩:২৭ পিএম, ২০২৫-১২-২৭
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বেসরকারি ক্লিনিকের প্রাইভেট চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগে ডা. মো.নাসিম উদ্দীন (৪০) নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত চিকিৎসক ডা.নাসিম উদ্দিন (বিএমডিসি রেজি নং এ-৭৪৩৯২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত আছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ওই নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। এ সময় শ্বশুরকে চেকআপ করে চিকিৎসক ডা.নাসিম উদ্দিন চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ওষুধ বুঝিয়ে দেবেন বলে চেম্বারের অবস্থান করতে বলেন। এরপর ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন। এর একপর্যায়ে ওই নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন। ওই নারী জানান, এসময় ওই নারী তিনি তাৎক্ষণিক চেম্বার থেকে বের হয়ে চলে আসেন। বিষয়টি মানসম্মানের কথা ভেবে কাউকে বলেননি। গত ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তখন এ ঘটনার কথা বলেন। এরপর পরিবারের পরামর্শে এ বিষয়ে মামলা দায়ের করেছেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited