শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:১৪ পিএম, ২০২৫-১২-২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন। এসময় সহকারী রির্টানিং কর্মকর্তা তাহমিনা আক্তার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগহ করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারী আবুল হাসান খোকা। এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রাটারী মোঃ নাছির উদ্দিন শাহ্, বারখাইন ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়ন সভাপতি এস.এম. শাহেদ, হাইলধর ইউনিয়ন সভাপতি নজরুল করিম, বারশত ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক ও আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা রিয়াদ মাহমুদ। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি বিষয়টি লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে কোন আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ আসে নাই। এটি সব রাজনৈতিক দলের জন্য প্রশংসনীয় কাজ। আশাকরি নির্বাচন পর্যন্ত এই সৌহার্দপূর্ণ আচরণ বজায় থাকবে। মনোনয়ন সংগ্রহের বিষয়ে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আজকে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইউএনওর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited