শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৭:১৬ পিএম, ২০২৫-১২-১৮
বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীর দ্বীপের দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮ টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর। ট্রলার দুটি মালিক শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।
আব্দুল গফুর জানান, মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় চারটি নৌকাকে ধাওয়া করে আরকান আর্মি। এরমধ্যে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি নৌকাকে ধরে ফেলে তারা। উক্ত দুই নৌকার মধ্যে ৯ জেলে ছিল। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
বিজিবির দেয়া তথ্যমতে, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমার নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনো ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited