চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী বিজয় মেলা সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৬ পিএম, ২০২৫-১২-১৭

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী বিজয় মেলা সম্পন্ন 

মহান বিজয় দিবস–-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সিআরবি’র শিরীষ তলায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বিজয় মেলা গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে শেষ হয়েছে। গত ১৪ ডিসেম্বর রোববার মেলার উদ্বোধন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয় মেলার মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় একক সংগীত, দলীয় নৃত্য এবং অতিথি শিল্পীরা মুক্তিযুদ্ধভিত্তিক একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন। বিজয় মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দীনের সভাপতিত্বে, আবৃত্তিকার ফারুক তাহের ও শ্রাবনী দাশগুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ ও শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এসময় মঞ্চে ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয় মেলায় আগত স্টল মালিক ও মহান বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিশেষ মেলায় ৩২টি স্টলে ছিল নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা। ১৬ ডিসেম্বর মেলার সমাপনী দিনে সিআরবি ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বিজয় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য সিআরবি শিরীষ তলায় আগত দর্শনার্থীদের তিল ধারণের ঠাঁই ছিলনা। বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয় দিবস গোটা জাতির জন্য মর্যাদা ও সম্মানের। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে এবারের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ ছিল। এ বছর বিজয় মেলা উদযাপনের জন্য প্রথম বারের মত প্রাকৃতিক পরিবেশ ও গাছের ছায়া শীতল পরিবেশ বেষ্টিত সিআরবি শিরীষতলাকে মেলার ভেন্যু হিসেবে নেয়া হয়েছে। এ মেলা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং দেশীয় পণ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে। 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর