শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৩:১১ পিএম, ২০২৫-১২-১৫
চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে আবুতোরাব–বড়তাকিয়া সড়কের বিভিন্ন অংশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ মিরসরাই গড়ে তোলার লক্ষ্যে এতে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, মিসেস আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ আহসান, সহ-সভাপতি শাহাদাত হোসেন রাকিব, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, মো. শাকিলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়বদ্ধতার পরিচায়ক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা কৃষক দল পরিবেশবান্ধব ও সবুজ এলাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও কৃষিবান্ধব নীতির মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।’
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited