চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালী শাকপুরায় ট্রাক-কাভার্ড ভ্যানের দাপট, অতিষ্ঠ জনজীবন 

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৬:০৭ পিএম, ২০২৫-১২-১৩

বোয়ালখালী শাকপুরায় ট্রাক-কাভার্ড ভ্যানের দাপট, অতিষ্ঠ জনজীবন 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় দিনরাত চলাচল করা ট্রাক ও কাভার্ড ভ্যানের কারণে এলাকাটি এখন যানজটের শহরে পরিণত হয়েছে। শাকপুরার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, গুদাম ও কোম্পানির মালামাল আনা-নেওয়ার জন্য বড় বড় যানবাহন যেকোনো সময় রাস্তায় নামায়, যার ফলে সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। সকাল-বিকাল তো বটেই, গভীর রাতেও এসব ভারী যানবাহন চলাচল করায় ঘুম হারাম হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় নিত্যদিন শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান যাতায়াত করে। সরু রাস্তা, ফুটপাত দখল ও ট্রাক দাঁড় করিয়ে মালামাল উঠানামার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় স্কুলগামী শিশু, অফিসগামী মানুষ ও জরুরি রোগীবাহী গাড়িকে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।অভিযোগ রয়েছে, কিছু কোম্পানি ও ট্রাক চালক প্রশাসনের নজরদারি উপেক্ষা করে অনিয়মিত সময়েও মালামাল পরিবহন করে। রাস্তার পাশে অবৈধ পার্কিং ও ট্রাক টার্মিনালের অভাবও যানজটের অন্যতম কারণ। এ অবস্থায় এলাকাবাসীর দাবি—শিল্পকারখানার পণ্য পরিবহনের নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ, ট্রাকের রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে চলাচল সীমিত রাখা, এবং বিকল্প রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া। নইলে শাকপুরার জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এই বিষয় নিয়ে বোয়ালখালী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এম. আবুল ফয়েজ মামুন-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শাকপুরা এলাকার দীর্ঘদিনের যানজট এখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানা ও কোম্পানির ট্রাক, কাভার্ড ভ্যান ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সকাল-বিকেল তো বটেই, রাতের বেলাতেও রাস্তায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী সবাইকে প্রতিদিন এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি কেবল প্রশাসনিক অবহেলা নয়, এটি নাগরিক জীবনের প্রতি উদাসীনতার প্রতিফলন। এমন একটি এলাকায় যেখানে হাজারো মানুষ কর্মস্থল ও বিদ্যালয়ে যাতায়াত করে, সেখানে প্রশাসনের পরিকল্পনাহীনতা ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা মেনে নেওয়া যায় না।ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবের কারণে শাকপুরার এই যানজট আজ একটি স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে। কিছু কোম্পানির স্বার্থে পুরো এলাকার মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। জনগণের ভোগান্তি লাঘবের স্বার্থে দ্রুত পদক্ষেপ না নিলে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর