চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মাতৃ ও শিশু মৃত্যুর হার রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারী আবশ্যক : অতি.জেলা প্রশাসক  

চট্টগ্রামে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৪ পিএম, ২০২৫-১২-০৬

মাতৃ ও শিশু মৃত্যুর হার রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারী আবশ্যক : অতি.জেলা প্রশাসক  

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন বলেছেন, অনাকাঙ্খিত গর্ভধারণে মাতৃ ও শিশু স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। সরকার এ বিষয় যথেষ্ট গুরুত্ব দিয়ে বিনামূল্যের পরিবার পরিকল্পনা সেবাকে মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিচ্ছে। পরিকল্পিত পরিবার গঠনে সময়োপযোগী পদক্ষেপের কারণে পরিবার পরিকল্পনা সেবাকেন্দ্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। এখন থেকে হোম ডেলিভারী নয়, মাতৃ ও শিশু মৃত্যুর হার রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারী আবশ্যক। এ ব্যাপারে সর্বত্র গণসচেতনতা সৃষ্টি করতে হবে। আজ ৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় নগরীর সিজিএস কলোনীর আগ্রাবাদ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয় আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের (৬-১১ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার”। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
তিনি বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। এ সেবা আরও বেগবান করতে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। মা ও শিশুর সুরক্ষায় উঠান বৈঠক, কিশোর-কিশোরী সমাবেশ, কাউন্সেলিং, স্কুল, মসজিদ ও উপাসনালয়ে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখতে হবে। প্রসব বেদনার যন্ত্রনা নিজে ছাড়া কেউ বুঝেনা। তাই সন্তান প্রসবকালীন সময়ে স্বামী তার স্ত্রীর পাশে থাকা বাঞ্চনীয়। নারীকে কোন ধরণের নির্যাতন নয়,তাদের প্রতি সহনশীল হতে হবে। আমরা সুস্থ ও উন্নত জাতি চাই। এ জন্য গর্ভবতী মা ও কিশোর-কিশোরীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।   
অনুষ্ঠানে বিশেস অতিথিবৃন্দ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী মাতৃমৃত্যু ২০৩০ সালের মধ্যে ৭০-এ নামিয়ে আনা, প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু, নারীর প্রতি সহিংসতা এবং অপূর্ণ চাহিদার হার শূন্য অর্জনে মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই। এসব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এবারের সেবা সপ্তাহের প্রতিপাদ্য নিধারণ করা হয়েছে-“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার”।
তারা আরও বলেন, ১৮ বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে সন্তান নয়। কৈশোরে গর্ভধারণের ফলে গর্ভস্থ শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া, অপরিণত শিশু বা মৃত শিশুর জন্ম হওয়া, কম জন্ম ওজনের শিশুর জন্ম থেকে শুরু করে প্রসবকালে ও  প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর মৃত্যুঝুঁকি বৃদ্ধির আশংকা দেখা দেয়। অপরিণত বয়সে গর্ভধারণ কারও জন্য নিরাপদ নয়। তাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগ প্রাতিষ্ঠানিক সেবার উপর জোর দিচ্ছে। বাল্যবিয়ে, অনাকাঙ্খিত গর্ভধারণের কুফল ও করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতে হবে।  
অতিথিবৃন্দ বলেন, সুস্থ ও উন্নত জাতি গঠনে বাল্যবিবাহ রোধ করে প্রত্যেক মা, সন্তান ও পরিবারকে সুস্থ রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছেন। রুগ্ন মা ও সন্তানেরা উন্নত দেশ গঠনে নেতৃত্ব দিতে পারবেনা, আমরা বাল্যবিবাহমুক্ত আলোকিত বাংলাদেশ গড়তে চাই। 
পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে, পাঁচলাইশ থানা মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. নিগার সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন, বাংলাদেশ বেতারের পরিচালক মোঃ মাহফুজুল হক ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লিকসন চৌধুরী। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেবা সপ্তাহের বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত। বক্তব্য রাখেন সহকারী পরিচালক (পোর্ট ক্লিয়ারেন্স) মোঃ লোকমান হোসেন, আগ্রাবাদ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. কাউসার আক্তার পপি, কর্ণেলহাট ১০ শয্যা বিশিষ্ট মা-শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. ফাতেমা-তুজ জোহরা, অসরকারী সংস্থা মমতা’র সহকারী পরিচালক প্রবীর কুমার দাশ। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অসরকারী সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর