শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১১ পিএম, ২০২৫-১১-৩০
চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মোহাম্মদ ইয়াসিন (১৫) নামে ওই যুবক বাসের এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাতে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির করিমের ১ম স্ত্রীর সন্তান।
রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম থেকে যুবকটির নিহতের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করেছি। কিন্তু বাড়িতে তার পিতা মাতা কাউকে পাওয়া না যাওয়াতে নিহতের চাচা এবং নানার বাড়ির সাথে কথা বলে লাশ এনে দাফন সম্পন্ন করার জন্য বলেছি।
এ ব্যাপারে আব্দুর রহমান টেন্ডল বাড়ির সর্দার মো: মুছা জানান, ইয়াসিনের মা তার শিশুকাল অবস্থায় মারা গেছে। তার পিতা এলাকায় থাকেনা, খোঁজও পাওয়া যাচ্ছেনা। তার নানার বাড়ি এবং চাচাদের নিয়ে লাশ আমরা দাফনের সিদ্ধান্ত নিয়েছি।
পতেঙ্গা থানার এস আই মো. বেলায়েত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইয়াসিন বাসে এসিস্ট্যান্ট এর কাজ করতো। সে ফ্লাইওভারে বাসে করে উঠার সময় মাথা দরজার বাইরে রাখাতে ফ্লাইওভারের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মারা যায়। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited